1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

সিরাজগঞ্জে পুরোহিতদের সঙ্গে মতবিনিময় সভা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
145

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সিরাজগঞ্জ জেলার পুরোহিতদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় এ সভা বসে।

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অশোক ব্যানার্জীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মানচিত্র পাল।

অন্যদের মধ্যে আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট ধর্মীয় আলোচক রতন চক্রবর্তি, জেলা ব্রাহ্মণ সংসদের সহ-সভাপতি ও শিক্ষক বিজন গোস্বামী, হিন্দু ধর্মীয় গবেষক সম্পদ দাস এবং মহাপ্রভুর আখড়া মন্দির কমিটির সভাপতি প্রকৌশলী চন্দন কুমার পাল।

সভায় বক্তারা বলেন, পুরোহিতগণ সনাতন ধর্মাবলম্বীদের সকল মাঙ্গলিক কাজ সম্পাদন করে থাকেন। অথচ তারা অনেকটা অবহেলিত ও সমাজের বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত। দেশের অন্যান্য সম্প্রদায়ের জীবনমান উন্নত হলেও পুরোহিতগণ আর্থিকভাবে পিছিয়ে আছেন। সমাজের এমন গুরুত্বপূর্ণ গোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলেও মত দেন বক্তারা।

তারা পুরোহিতদের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক দুর্গাপূজা নিয়ে দেওয়া আপত্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে ওই বক্তব্য প্রত্যাহারের দাবিও উত্থাপন করা হয়।

আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত