1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু শাহজাদপুর নাগরিক উন্নয়ন কমিটির সভায় নানা উন্নয়ন বিষয়ক আলোচনা
                   
                       

যমুনা নদীতে পানি বৃদ্ধি, তবে নেই বড় বন্যার শঙ্কা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
277

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিপাতের কারণে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে বৃদ্ধি পেলেও বড় ধরনের বন্যার কোনো সম্ভাবনা নেই।

সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনার পানির সমতল ১১.৫৩ মিটার রেকর্ড করা হয়েছে, যা গত ২৪ ঘণ্টায় ১২ সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে পানি বিপৎসীমার ১২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে কাজীপুর উপজেলার মেঘাই পয়েন্টেও পানির সমতল ১১.৫৩ মিটার রেকর্ড করা হয়েছে, যেখানে গত ২৪ ঘণ্টায় ১৩ সেন্টিমিটার বৃদ্ধি ঘটেছে। এটি বিপৎসীমার ১৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, কয়েকদিনের কমানোর পর যমুনায় পানি আবার বৃদ্ধি পাচ্ছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণযোগ্য।

যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় তীরবর্তী এলাকার মানুষদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, প্রতিবছর পানি ওঠানামার সময় যমুনা পাড়ে তীব্র ভাঙনের কারণে ঘরবাড়ি ও কৃষিজমি ক্ষতির শঙ্কা থাকে।

01

02

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত