1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা সিরাজগঞ্জে উৎসবমুখর দুর্গাপূজা: মণ্ডপে পুলিশের নজরদারি, মহাসড়কে টহল ‘সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য-ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে’ মাহমুদপুরের বিদ্যাকোষ পাঠাগারের সভাপতি মতিন সজীব, সম্পাদক নূর মোক্তার দুর্গাপূজায় বর্ণিল আলোয় সেজেছে সিরাজগঞ্জ দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর: বিদ্যুৎমন্ত্রী কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী নদীভাঙন রোধে বেশি বেশি বিন্না ঘাস রোপণের আহ্বান ডিসি’র ‘শহিদ জেহাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছিল’

যমুনায় আবারো বেড়েছে পানি, সিরাজগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
201

সিরাজগঞ্জের যমুনা নদীতে আবারো পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে প্রায় ২৬ সেন্টিমিটার পানি বেড়েছে। এতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং নতুন নতুন এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) নাজমুল হোসাইন জানিয়েছেন, উজান থেকে নেমে আসা ঢল ও দফায় দফায় বৃষ্টিপাতের কারণে পানি বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে ১৩ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ১৩ সেন্টিমিটার পানি বেড়েছে। ফলে সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া চলনবিল এলাকার তাড়াশ উপজেলারও বেশ কিছু এলাকা পানিতে তলিয়ে গেছে।

বিশেষ করে শাহজাদপুর, বেলকুচি ও কাজিপুর উপজেলার অনেক নিম্নাঞ্চলের ফসলি জমি পানিতে ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। এতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

এদিকে যমুনার তীরবর্তী চরাঞ্চলের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। গত সপ্তাহে চৌহালী বেড়িবাঁধের প্রায় ৫০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। সেখানে ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানিয়েছেন, যমুনায় আরো কয়েকদিন পানি বাড়তে পারে। তবে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। তিনি আরও বলেন, পানি বৃদ্ধির সাথে সাথে চরাঞ্চলে ভাঙন তীব্র হতে পারে, তাই বিশেষ করে বাঁধ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

01

02

Tags: ,

201
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত