1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

সিরাজগঞ্জে ব্যাটারিচালিত মিশুকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ শহরে ব্যাটারিচালিত মিশুক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শহরের নিউমার্কেট ও পুলিশ লাইন আঞ্চলিক সড়কের বাস টার্মিনাল মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এসআইয়ের নাম পরিমল চন্দ্র ঘোষ (৫৭)। তিনি সিরাজগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন এবং পাবনার বেড়া উপজেলার মালদাপাড়ার পরেশ চন্দ্র ঘোষের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, এসআই পরিমল মোটরসাইকেলে পুলিশ লাইন থেকে পুলিশ সুপার কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত মিশুকের সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।

এসময় তার মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে একটি ক্লিনিকে ভর্তি করলেও পরে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর মিশুকচালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত