1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

৫০০ কোটির তহবিল: সিরাজগঞ্জের উদ্যোক্তাদের দারুণ সুযোগ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ ব্যাংক স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল চালু করেছে, যা সিরাজগঞ্জসহ সারাদেশের তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল।

এই তহবিলের আওতায় উদ্যোক্তারা সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন। নতুন জারিকৃত সার্কুলার অনুযায়ী, উদ্যোক্তারা ২ কোটি থেকে সর্বোচ্চ ৮ কোটি টাকা পর্যন্ত মেয়াদী ও চলতি মূলধন ঋণ বা বিনিয়োগ গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ১৬টি তফসিলি ব্যাংক ও ৪টি ফাইন্যান্স কোম্পানি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। অনুষ্ঠানে গভর্নর ড. আহসান এইচ মনসুর ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, “স্টার্ট-আপ খাত কর্মসংস্থান সৃষ্টি ও উদ্ভাবনী ব্যবসা গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখছে।”

সিরাজগঞ্জের ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তাদের জন্য এই উদ্যোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। স্থানীয় ক্ষুদ্র ব্যবসা, তাঁত শিল্প, কৃষিভিত্তিক উদ্যোগ ও আইসিটি খাতের তরুণরা এই সুবিধা নিয়ে নতুন ব্যবসা গড়ে তুলতে পারবেন। অর্থনীতিবিদদের মতে, এই ধরনের উদ্যোগ সিরাজগঞ্জে কর্মসংস্থান বাড়াবে এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করবে।

স্থানীয় ব্যাংক শাখাগুলো থেকে শিগগিরই এ সংক্রান্ত বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

01

02

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত