1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

নদীভাঙন রোধ ও যমুনা উপজেলার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
97

সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী এলাকায় নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

রবিবার (৩১ আগস্ট) যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ৬নং খেয়াঘাট জিআরডিপি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা তিন দফা দাবি উত্থাপন করেন—
১️⃣ অবিলম্বে যমুনা উপজেলা ঘোষণা করতে হবে।
২️⃣ যমুনা নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে।
৩️⃣ ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার, কবরস্থান ও কৃষিজমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আয়োজকরা জানান, কাজিপুর উপজেলার পূর্বপাড়ের ছয় ইউনিয়নের (নিশ্চিন্তপুর, মনসুরনগর, চরগিরিশ, তেকানী, নাটুয়াবাড়াপাড়া ও খাসরাজবাড়ী) মানুষ নদীভাঙনে ব্যাপক ক্ষতিগ্রস্ত। প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি ও জনসম্পদ। ফলে এলাকার মানুষ জীবন-জীবিকা নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে যমুনা পাড়ের মানুষ অবহেলিত। নানা প্রতিশ্রুতি মিললেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মানববন্ধনে তারা সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ ও যমুনা উপজেলা ঘোষণার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

আয়োজক যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ বলেন, “আমরা বারবার অবহেলিত হতে চাই না। যমুনা পাড়ের মানুষ আজ জীবন-জীবিকা নিয়ে অনিশ্চয়তায় ভুগছে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করবে বলে আশা করি।”

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত