1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু শাহজাদপুর নাগরিক উন্নয়ন কমিটির সভায় নানা উন্নয়ন বিষয়ক আলোচনা সিরাজগঞ্জে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার বিষয়ে সংলাপ, হিউম্যান জার্নালিস্ট নেটওয়ার্ক গঠন
                   
                       

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে কারখানা স্থাপন করবে থ্রি স্টার কেমিক্যালস

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
130

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে কারখানা করতে আগ্রহ প্রকাশ করেছে থ্রি স্টার কেমিক্যালস। ইকোনমিক জোনে একটি ব্যাটারি রিসাইক্লিং কারখানা স্থাপনের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

২৮ আগস্ট ঢাকার বনানীতে সিরাজগঞ্জ ইকোনমিক জোনের করপোরেট অফিসে থ্রি স্টার কেমিক্যালস-এর ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল হোসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এটি বাংলাদেশে টেকসই শিল্পায়ন এগিয়ে নিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে ইকোনমিক জোন কর্তৃপক্ষ।

সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালক শেখ মনোয়ার হোসেন, সিএএইচআরও মো. শরিফুল ইসলাম, জিএম (ইঞ্জিনিয়ারিং) কামাল হোসেন এবং ম্যানেজার (ইলেকট্রিক্যাল অ্যান্ড প্রোকিউরমেন্ট) এ.এফ.এম তামজিদ হোসেন।

ইকোনমিক জোন কর্তৃপক্ষ জানিয়েছে, থ্রি স্টার কেমিক্যালসের বিনিয়োগ যাত্রায় সব ধরনের সহযোগিতা করা হবে। পাশাপাশি উদ্ভাবন ও সবুজ শিল্প গড়ে তুলতে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

উল্লেখ্য, যমুনা সেতুমুখী মহাসড়কে গিয়ে সেতু পাড় হয়ে দক্ষিণে সদর উপজেলার খাসবড়শিমুল, পঞ্চসোনা, চকবয়রা এবং বেলকুচি উপজেলার বেলছুটি ও বড়বেরা খারুয়া এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে ‘সিরাজগঞ্জ ইকোনোমিক জোন’। ১০৪২ একর জায়গায় গড়ে উঠছে এই অর্থনৈতিক অঞ্চল। উদ্যোক্তাদের দাবি, এটি বেসরকারি খাতে দেশের বৃহৎ ও গ্রিন ইকোনমিক জোন।

এই ইকোনমিক জোনে জায়গা পাবে প্রায় চার শতাধিক কোম্পানি। বড় জায়গা রাখা হয়েছে বিদেশি উদ্যোক্তাদের জন্যও। সব কলকারখানা চালু হলে এখানে পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে আরও প্লট বরাদ্দ চলছে। আর সিরাজগঞ্জ ইকোনমিক জোনে অনেক নামকরা কোম্পানি ইতিমধ্যে জমি বরাদ্দ পেয়েছে। এরমধ্যে রয়েছে— অ্যাপেক্স ফুটওয়্যার, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, ডায়নামিক ড্রেজিং, নিট এশিয়া, এমকে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, রাতুল ফ্যাব্রিক, অ্যাকটিভ কম্পোজিট মিলস, রাইজিং হোল্ডিংস, রাইজিং স্পিনিং মিলস, মেরিনা প্রপার্টিজ, টেক্সট টাউন, স্কয়ার এক্সেসরিজ এবং স্কয়ার ইলেকট্রনিক্স।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত