1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

বেলকুচিতে সরকারি কর্মসূচিতে ১৫ টাকায় চাল বিক্রি শুরু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্বল্পমূল্যে চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার সেন ভাঙ্গাবাড়ী বাজারে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

খাদ্য অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচির আওতায় কার্ডধারী পরিবারগুলো প্রতি কেজি চাল মাত্র ১৫ টাকায় কিনতে পারবেন। প্রতি পরিবার মাসে সর্বোচ্চ ৩০ কেজি চাল সংগ্রহের সুযোগ পাবেন।

স্থানীয় ডিলার মো. রেজাউল করিম জানান, প্রতি সপ্তাহে সোমবার, মঙ্গলবার ও বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল বিক্রি করা হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চাল সংগ্রহ করতে পারেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, প্যানেল চেয়ারম্যান আ. কাদের তালুকদার, ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন, শাহ আলম মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, বেলকুচি উপজেলায় মোট ২৫ জন ডিলারের মাধ্যমে একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয়দের মতে, সরকারের এই উদ্যোগে স্বল্প আয়ের মানুষ ন্যায্যমূল্যে চাল কিনে উপকৃত হচ্ছেন।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত