সিরাজগঞ্জ সদর উপজেলার কালিদাসগাতী ডিজিটাল ডাক কেন্দ্র এজেন্ট আউটলেটের উদ্যোগে ব্যাংক এশিয়া পিএলসি’র মাইক্রো মার্চেন্টদের নিয়ে এক “মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকেল ৩টায় আয়োজিত এ কর্মশালায় স্থানীয় মাইক্রো মার্চেন্টদের অংশগ্রহণে ব্যবসা সম্প্রসারণ ও মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে মাইক্রো মার্চেন্টদের মধ্যে একজনকে “সেরা লেনদেনকারী” হিসেবে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননার নাম ঘোষণা করেন ব্যাংক এশিয়া পিএলসি সিরাজগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ নুর লতিফুল আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার ডিজিটাল পেমেন্ট চ্যানেল ডিপার্টমেন্টের (মাইক্রো মার্চেন্ট) অফিসার জনাব মেহেদী হাসান। তিনি উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং ব্যবসা সম্প্রসারণে প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মোঃ আলমগীর ইসলাম (অফিসার, সিরাজগঞ্জ সদর উপজেলা), মোঃ আবু সালেহ মুছা প্রমুখ।
Tags: ব্যাংক এশিয়া
পরবর্তী নিউজ লোড হচ্ছে...