1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা সিরাজগঞ্জে উৎসবমুখর দুর্গাপূজা: মণ্ডপে পুলিশের নজরদারি, মহাসড়কে টহল ‘সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য-ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে’ মাহমুদপুরের বিদ্যাকোষ পাঠাগারের সভাপতি মতিন সজীব, সম্পাদক নূর মোক্তার দুর্গাপূজায় বর্ণিল আলোয় সেজেছে সিরাজগঞ্জ দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর: বিদ্যুৎমন্ত্রী কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী নদীভাঙন রোধে বেশি বেশি বিন্না ঘাস রোপণের আহ্বান ডিসি’র ‘শহিদ জেহাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছিল’

সিরাজগঞ্জের সবজির বাজারে বেড়েই চলেছে দাম

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
327

সিরাজগঞ্জে সবজির দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া অসচ্ছল মানুষেরা। সিরাজগঞ্জের বাজারগুলোতে চাহিদা মিটাতে ক্রেতাদের ভিড় থাকলেও দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সবজিসহ চাউলের দামও কেজিতে ৪/৫ টাকা বেড়েছে।

৮ আগস্ট সকালে এ চিত্র দেখা গেছে। এক সপ্তাহের ব্যবধানে সবজিসহ কাঁচামালের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

প্রতি কেজি বেগুন ৮০-৯০ টাকা, কাঁচামরিচ ২০০ টাকা, পেয়াজ ৭৫-৮০ টাকা, কাঁচা পেপে ৩০-৩৫ টাকা, টমেটো ১০০ টাকা, পটল ৪০-৪৫ টাকা, লাউ ৬০-৭০ টাকা (আকার ভেদে) পিস, মিষ্টি কুমড়া ৪০ টাকা কেজি, আদা ২০০ টাকা, করলা ৬০ টাকা কেজি। তাছাড়াও গরুর মাংস ৭৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খাসির মাংস ১১শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সোনালী মুরগি ২৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

শহরের বড়বাজার, মাছুমপুর বৌ বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

মাছুমপুর বাজারের বিক্রেতা মমিন বলেন, আমরা হাট ও আড়ৎ থেকে সবজি ক্রয় করে বিক্রি করে থাকি। প্রতিটি ক্ষেত্রেই দাম কিছুটা বেশি তাই আমরাও সেই ভাবে বিক্রি করি।

তাছাড়াও শহরের পৌর কাঁচাবাজার, কাঠেরপুল, বাজার স্টেশন বাজার, কালিবাড়ি বাজারসহ প্রতিটি বাজারেই সবজির মূল্য দিন দিন বেড়েই চলেছে।

01

02

Tags: ,

327
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত