পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক
সিরাজগঞ্জে আগাম শীতকালীন মুলার শাক চাষে বাম্পার ফলন হয়েছে। কম খরচে বেশি লাভের সম্ভাবনা থাকায় জেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার কৃষকেরা এ চাষে ঝুঁকছেন। বাজারে চাহিদা ও দাম ভালো থাকায় ইতিমধ্যে অনেক কৃষকের আর্থিক স্বচ্ছলতা ফিরতে শুরু করেছে। জেলার বিভিন্ন স্থানে এবার প্রায় ৪৫০ হেক্টর জমিতে মুলার শাক চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রায় দেড় মাস আগে হাইব্রিড জাতের এ শাকের চাষ শুরু করেন কৃষকেরা। উল্লাপাড়া, কামারখন্দ, রায়গঞ্জ, শাহজাদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলায় এর চাষ বেশি হয়েছে। ইতিমধ্যে নতুন মুলার শাক স্থানীয় হাট-বাজারে উঠতে শুরু করেছে। প্রতি মুঠো বা আঁটি ১০ থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। স্থানীয় বাজারের পাশাপাশি পাইকারি ব্যবসায়ীরা এসব শাক কিনে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করছেন। কৃষকদের লাভের চিত্র দেখা গেছে কামারখন্দ উপজেলার বীর ভদ্রঘাট গ্রামের কৃষক রফিকুল ইসলামের ক্ষেতেও। এক বিঘার বেশি জমি লিজ নিয়ে মুলার শাক চাষে তার খরচ হয়েছে প্রায় ৫ হাজার টাকা। ইতিমধ্যে শাক বিক্রি করে ১০ হাজার টাকা পেয়েছেন তিনি। ক্ষেতের অবশিষ্ট শাক থেকে আরও প্রায় ২০ হাজার টাকা বিক্রির আশা করছেন। স্থানীয় কৃষকেরা জানান, চরাঞ্চল, নদী-নালা, খাল-বিল ও বালুমাটিতে মুলার শাকের চাষ ভালো হয়। কম খরচে লাভ বেশি হওয়ায় প্রতিবছরই এ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। শাকের বাগান পরিচর্যায় নারীদের অংশগ্রহণও বেশি। ক্ষেত থেকে সরাসরি এবং স্থানীয় হাট-বাজারে শাক বিক্রি করছেন তারা। মুলার শাক ভাজি, তরকারি ও ছোট চিংড়ি মাছের পিটুলিতে খাওয়ার প্রচলন রয়েছে। স্বাদ ও চাহিদার কারণে শীত শুরুর আগেই বাজারে এ শাকের ভালো দাম পাওয়া যাচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের এক কর্মকর্তা জানান, প্রতিবছরের মতো এবারও কৃষকেরা আগাম শীতকালীন মুলার শাক চাষ করেছেন। হাইব্রিড জাতের এ শাকের বাম্পার ফলন হয়েছে। বাজার ভালো থাকায় কৃষকেরা লাভবান হচ্ছেন এবং অনেকের আর্থিক স্বচ্ছলতা ফিরছে।
55
সিরাজগঞ্জে আগাম শীতকালীন মুলার শাক চাষে বাম্পার ফলন হয়েছে। কম খরচে বেশি লাভের সম্ভাবনা থাকায় জেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার কৃষকেরা এ চাষে ঝুঁকছেন। বাজারে চাহিদা ও দাম ভালো থাকায় ইতিমধ্যে অনেক কৃষকের আর্থিক স্বচ্ছলতা ফিরতে শুরু করেছে।
জেলার বিভিন্ন স্থানে এবার প্রায় ৪৫০ হেক্টর জমিতে মুলার শাক চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রায় দেড় মাস আগে হাইব্রিড জাতের এ শাকের চাষ শুরু করেন কৃষকেরা। উল্লাপাড়া, কামারখন্দ, রায়গঞ্জ, শাহজাদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলায় এর চাষ বেশি হয়েছে।
ইতিমধ্যে নতুন মুলার শাক স্থানীয় হাট-বাজারে উঠতে শুরু করেছে। প্রতি মুঠো বা আঁটি ১০ থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। স্থানীয় বাজারের পাশাপাশি পাইকারি ব্যবসায়ীরা এসব শাক কিনে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করছেন।
কৃষকদের লাভের চিত্র দেখা গেছে কামারখন্দ উপজেলার বীর ভদ্রঘাট গ্রামের কৃষক রফিকুল ইসলামের ক্ষেতেও। এক বিঘার বেশি জমি লিজ নিয়ে মুলার শাক চাষে তার খরচ হয়েছে প্রায় ৫ হাজার টাকা। ইতিমধ্যে শাক বিক্রি করে ১০ হাজার টাকা পেয়েছেন তিনি। ক্ষেতের অবশিষ্ট শাক থেকে আরও প্রায় ২০ হাজার টাকা বিক্রির আশা করছেন।
স্থানীয় কৃষকেরা জানান, চরাঞ্চল, নদী-নালা, খাল-বিল ও বালুমাটিতে মুলার শাকের চাষ ভালো হয়। কম খরচে লাভ বেশি হওয়ায় প্রতিবছরই এ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। শাকের বাগান পরিচর্যায় নারীদের অংশগ্রহণও বেশি। ক্ষেত থেকে সরাসরি এবং স্থানীয় হাট-বাজারে শাক বিক্রি করছেন তারা।
মুলার শাক ভাজি, তরকারি ও ছোট চিংড়ি মাছের পিটুলিতে খাওয়ার প্রচলন রয়েছে। স্বাদ ও চাহিদার কারণে শীত শুরুর আগেই বাজারে এ শাকের ভালো দাম পাওয়া যাচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের এক কর্মকর্তা জানান, প্রতিবছরের মতো এবারও কৃষকেরা আগাম শীতকালীন মুলার শাক চাষ করেছেন। হাইব্রিড জাতের এ শাকের বাম্পার ফলন হয়েছে। বাজার ভালো থাকায় কৃষকেরা লাভবান হচ্ছেন এবং অনেকের আর্থিক স্বচ্ছলতা ফিরছে।