1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

সিরাজগঞ্জ পৌরসভায় ৩ দিনব্যাপী হোল্ডিং কর মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
সিরাজগঞ্জ পৌরসভায় ৩ দিনব্যাপী হোল্ডিং কর মেলা শুরু। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: দেড়শ বছরের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ পৌরসভায় নাগরিকদের কর পরিশোধে উৎসাহিত করতে তিন দিনব্যাপী পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন করা হয়েছে।

মেলায় বকেয়া ও চলতি হোল্ডিং কর পরিশোধ করলেই পৌরবাসীরা পাচ্ছেন ১৫ শতাংশ ছাড়। সেই সঙ্গে নিয়মিত কর পরিশোধকারীদের জন্য রাখা হয়েছে বিশেষ সম্মাননা।

মঙ্গলবার (২৩ জুন) সকালে সিরাজগঞ্জ পৌরসভা চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কর মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার সচিব মো. রফিকুল ইসলাম, পৌর মেডিকেল অফিসার ডা. এ কে এম ফরহাদ হুসাইন, সমাজ উন্নয়ন কর্মকর্তা এস এম শাহ আলমসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

উদ্বোধন শেষে পৌর প্রশাসক শাহাদাত হুসেইন বলেন, ‘পৌর কর আদায় কার্যক্রমকে আরও সহজ ও জনবান্ধব করতে এই কর মেলার আয়োজন করা হয়েছে। পৌরবাসীরা যাতে সহজে তাদের বকেয়া ও চলতি কর পরিশোধ করতে পারেন, সে জন্য পৌরসভা চত্বরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘মঙ্গলবার থেকে শুরু হওয়া এ কর মেলা বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে পৌরবাসীরা এসে তাদের হোল্ডিং কর পরিশোধ করলে ১৫ শতাংশ ছাড় পাবেন। পাশাপাশি যারা নিয়মিত পৌর কর পরিশোধ করছেন, তাদের উৎসাহিত করতে বিশেষ সম্মাননার ব্যবস্থা রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পৌরসভার উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবা বৃদ্ধি এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে পৌর করের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’ তাই পৌরবাসীর প্রতি সময়মতো কর পরিশোধের আহ্বান জানান তিনি।

পৌরসভা সূত্রে জানা যায়, নাগরিকদের কর প্রদান প্রক্রিয়া সহজ করতে মেলায় আলাদা বুথের ব্যবস্থা করা হয়েছে। যেখানে করদাতারা প্রয়োজনীয় তথ্য ও সহায়তা নিয়ে দ্রুত তাদের কর পরিশোধ করতে পারছেন। মেলায় পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে নাগরিকদের বিভিন্ন বিষয়ে সহযোগিতা করছেন।

পৌর কর্তৃপক্ষ আশা করছে, এই কর মেলার মাধ্যমে একদিকে যেমন পৌরসভার রাজস্ব আদায় বাড়বে, অন্যদিকে নাগরিকদের মধ্যেও কর প্রদানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত