সিরাজগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন উল্লাপাড়া উপজেলার কৃতি সন্তান ও বিএনপি নেতা সাইফুল ইসলাম শাহীন। স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়েছে।
সাইফুল ইসলাম শাহীন উল্লাপাড়া উপজেলার লাহেরী মোহনপুর গ্রামের বাসিন্দা। তিনি নিজাম উদ্দিনের পুত্র। ছাত্রজীবনে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন এবং সাবেক ছাত্রদল নেতা হিসেবে পরিচিত।
রাজনৈতিক জীবনে তিনি উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য এবং উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে তাকে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে নেতাকর্মীরা মনে করছেন।
তার এ নিয়োগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে। তারা আশা করছেন, সাইফুল ইসলাম শাহীন দক্ষতা ও সততার সঙ্গে জেলা পরিষদের দায়িত্ব পালন করবেন।
Tags: জেলা পরিষদ সিরাজগঞ্জ
পরবর্তী নিউজ লোড হচ্ছে...