1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জে ভূমিসেবা মেলা শুরু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য ‘ভূমিসেবা মেলা ২০২৬’।

ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায়, সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের বাস্তবায়নে জেলা ও উপজেলা পর্যায়ে এই মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করার মাধ্যমে মেলার আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ সূচনা হয়।

পরবর্তীতে সকাল ১১টায় শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। মোছা. নুর নাহার বেগমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।
ভূমিমেলা সিরাজগঞ্জ
এ সময় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সেবাপ্রত্যাশী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

স্বচ্ছ, সহজ ও জনবান্ধব ভূমি সেবা সম্পর্কে সাধারণ মানুষকে বিস্তারিত জানাতে এবং সরাসরি সেবা প্রদানের লক্ষ্যে আয়োজিত এই মেলা আজ ১৯ মে থেকে শুরু হয়ে চলবে আগামী ২১ মে পর্যন্ত। মেলায় এসে সরাসরি সেবা গ্রহণ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত