1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ সরকারি কলেজের অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার, খুললো প্রধান ফটক জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবলের চূড়ান্ত পর্বে সিরাজগঞ্জ, প্রথম প্রতিপক্ষ মৌলভীবাজার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল ইসলাম সিরাজগঞ্জের সন্তান রবিন খুদার নেতৃত্বে ভারতে ৩০ বিলিয়ন ডলারের ডেটা সেন্টার প্রকল্প শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার কম্বোডিয়ায় পিপিএসইজেডের সিইওর সঙ্গে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিচালকের বৈঠক ধান মাড়াই মেশিনে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল কৃষকের যানজট কাটিয়ে স্বাভাবিক হয়েছে সিরাজগঞ্জ-যমুনা সেতু মহাসড়ক সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮৯ হাজার টাকা জরিমানা
                   
                       

সিরাজগঞ্জে দোকানপাট ৭টার মধ্যে বন্ধ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
114

সরকারি নির্দেশনা অনুযায়ী সিরাজগঞ্জ জেলার মার্কেট, শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। সভায় বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সমিতির নেতারা অংশ নেন।

সভায় জেলা প্রশাসক বলেন, জ্বালানি সাশ্রয়, বিদ্যুৎ ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নির্ধারিত সময় মেনে ব্যবসা পরিচালনা করা প্রয়োজন। তিনি ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন এবং নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের কঠোর অবস্থানের কথাও জানান।

ব্যবসায়ী নেতারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দোকান বন্ধে তারা সহযোগিতা করবেন। তবে বিশেষ মৌসুম, উৎসব বা বেচাকেনার চাপের সময় প্রয়োজন হলে প্রশাসনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রাখার দাবি জানান তারা।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানিয়েছে, সরকারি নির্দেশনা কার্যকর করতে নিয়মিত মনিটরিং কার্যক্রম চালানো হবে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত