1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

সিরাজগঞ্জে তেলের অবৈধ মজুত: ২ ব্যবসায়ীকে কারাদণ্ড, জব্দ ৭১৪ লিটার জ্বালানি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জে জ্বালানি তেলের অবৈধ মজুত ও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে কারাদণ্ড ও আরও দুইজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ৭০৯ লিটার ডিজেল ও ৫ লিটার মবিল জব্দ করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসসাদিকুজ্জামান।

প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে চারটি পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে তেলের অবৈধ মজুত ও মূল্য কারসাজির প্রমাণ পাওয়ায় চারটি মামলা দায়ের করা হয়।

এর মধ্যে দুই ব্যবসায়ীকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অন্য দুই মামলায় আরও দুইজনকে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে মজুত রাখা ৭০৯ লিটার ডিজেল ও ৫ লিটার মবিল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেল তদারকি কর্মকর্তার উপস্থিতিতে সরকার নির্ধারিত ৯৬ টাকা ৩৯ পয়সা লিটার দরে স্থানীয় একটি ফিলিং স্টেশনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রির জন্য হস্তান্তর করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি খাতে অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত