1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচের বাম্পার ফলন সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু
                   
                       

সিরাজগঞ্জে সব মার্কেট ও প্রতিষ্ঠান বন্ধের সময়সূচি মানতে বিশেষ নির্দেশনা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
129

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি সিদ্ধান্তের অংশ হিসেবে আজ ৬ এপ্রিল থেকে সিরাজগঞ্জে ঔষধ ও খাবারের দোকান ছাড়া সব মার্কেট, দোকানপাট, বিপণিবিতান এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার পর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে দেশীয় জ্বালানি সরবরাহ ও ব্যয়ের ওপর। বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি ব্যবস্থাপনায় চাপ কমাতে সরকার সাশ্রয়মূলক কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।

সেই সিদ্ধান্তের আলোকে সারাদেশের মতো সিরাজগঞ্জেও নির্ধারিত সময়ের পর বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নিয়ম কার্যকর করা হচ্ছে।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকার যে নির্দেশনা দিয়েছে, তা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। তবে জনস্বার্থ বিবেচনায় ঔষধের দোকান ও খাবারের দোকান এই সিদ্ধান্তের বাইরে থাকবে।

প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ী ও সাধারণ জনগণকে এ বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় জ্বালানি সাশ্রয় নিশ্চিত করা গেলে বর্তমান পরিস্থিতি মোকাবিলা সহজ হবে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত