মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সিরাজগঞ্জে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। দিবসের শুরুতেই সিরাজগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বিজয় সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর তিনি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক এবং শহীদ মহকুমা প্রশাসক এ কে শামসুদ্দিন স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
পরে একে একে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা, সমাজসেবী সংগঠনের সদস্যরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মিডিয়াকর্মী এবং সর্বস্তরের জনসাধারণ পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে সংক্ষিপ্ত সময়ের জন্য নীরবতা পালন করা হয়। উপস্থিত বক্তারা স্বাধীনতার মহান আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে জেলা শহরে ছিল নিরাপত্তা ব্যবস্থা জোরদার। সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস পালন করছে।
Tags: সিরাজগঞ্জ জেলা প্রশাসক
পরবর্তী নিউজ লোড হচ্ছে...