1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

সিরাজগঞ্জে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে, বহুবছর পরে ভোট দিয়ে খুশি জনগণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। আজ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা চলবে।

সকাল থেকেই জেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। নারী-পুরুষসহ সব বয়সী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এবার ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দিচ্ছেন। সাদা রঙের ব্যালট পেপারটি সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং গোলাপি রঙের ব্যালট পেপারটি গণভোটের জন্য নির্ধারিত। কেন্দ্রে প্রবেশের আগে ভোটারদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন সতর্ক অবস্থানে।

জেলা প্রশাসন জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে। দুপুর পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন। দীর্ঘ সময় পর শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন।

সদর উপজেলার এক তরুণ ভোটার রাফি বলেন,’ জীবনের প্রথম ভোট দিলাম, অন্যরকম ভালো লাগছে। কেন্দ্রে এসে পরিবেশ দেখে খুশি।’

কামারখন্দের আরেক প্রথমবারের ভোটার তানিয়া জানান, ‘সকালেই লাইনে দাঁড়িয়েছি। সবাই খুব স্বাভাবিকভাবে ভোট দিচ্ছে। কোনো চাপ নেই। ১৭ বছর পর এমন পরিবেশে ভোট দিতে পারছি, এটা আমাদের জন্য বড় ব্যাপার।’

বিভিন্ন কেন্দ্রের বাইরে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন দলের নেতাকর্মী ও সমর্থকদের ভোটারদের সহায়তা করতে দেখা গেছে। তারা ভোটারদের কেন্দ্র খুঁজে পেতে এবং সারিবদ্ধভাবে দাঁড়াতে সহযোগিতা করছেন।

সব মিলিয়ে, এখন পর্যন্ত সিরাজগঞ্জে উৎসবমুখর ও শান্ত পরিবেশে ভোটগ্রহণ চলছে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত