1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
                   
                       

সিরাজগঞ্জ জেলা সমিতিতে সদ্য প্রয়াত দুই কৃতিজনকে স্মরণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
97

সিরাজগঞ্জ জেলা সমিতির উদ্যোগে সদ্য প্রয়াত সিরাজগঞ্জের কৃতিসন্তান মরহুম হাফিজ উদ্দিন খান (সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা) এবং বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চুর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টায় সমিতি ভবনে অনুষ্ঠিত এ আয়োজনে তাদের স্মরণ করা হয়।

স্মরণসভায় সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা মরহুমদের কর্মজীবন, সমাজে তাদের অবদান এবং ব্যক্তিগত গুণাবলি তুলে ধরে স্মৃতিচারণ করেন। পরে তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজকরা বলেন, সিরাজগঞ্জের উন্নয়ন ও সংস্কৃতিতে এই দুই গুণী মানুষের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের কর্ম ও আদর্শ অনুকরণীয় হয়ে থাকবে বলেও বক্তারা মন্তব্য করেন।

01

02

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

1

2

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত