সিরাজগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার মৌখিক (ভাইভা) পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।
নির্দেশনায় বলা হয়, আগামী ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে যেসব প্রার্থীর প্রাথমিক নিয়োগ পরীক্ষার ভাইভা নির্ধারিত রয়েছে এবং একই দিনে অনুষ্ঠিতব্য ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা চাইলে ভাইভার সময়সূচি পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন।
এ জন্য আগ্রহী প্রার্থীদের আগামী ২৯ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে জেলা প্রশাসক, সিরাজগঞ্জ বরাবর লিখিত আবেদন জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
জেলা প্রশাসক সিরাজগঞ্জের নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষার্থীদের সুবিধার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কেউ গুরুত্বপূর্ণ কোনো পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত না হন।
Tags: প্রাথমিকের শিক্ষক, ভাইভা পরীক্ষা
পরবর্তী নিউজ লোড হচ্ছে...