1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা সিরাজগঞ্জে উৎসবমুখর দুর্গাপূজা: মণ্ডপে পুলিশের নজরদারি, মহাসড়কে টহল ‘সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য-ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে’ মাহমুদপুরের বিদ্যাকোষ পাঠাগারের সভাপতি মতিন সজীব, সম্পাদক নূর মোক্তার দুর্গাপূজায় বর্ণিল আলোয় সেজেছে সিরাজগঞ্জ দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর: বিদ্যুৎমন্ত্রী কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী নদীভাঙন রোধে বেশি বেশি বিন্না ঘাস রোপণের আহ্বান ডিসি’র ‘শহিদ জেহাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছিল’

জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
159

চলমান শৈত্যপ্রবাহ ও তীব্র শীতের কারণে দুর্ভোগে পড়া অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এর অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জেলা প্রশাসক আমিনুল ইসলাম নিজে উপস্থিত থেকে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, শৈত্যপ্রবাহের কারণে যাতে কোনো মানুষ কষ্টে না থাকে, সে লক্ষ্যেই সরকারের এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলার বিভিন্ন উপজেলার অসহায়, গৃহহীন ও নিম্নআয়ের মানুষকে অগ্রাধিকার দিয়ে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। বিশেষ করে বয়স্ক, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের তালিকা করে তাদের হাতে কম্বল তুলে দেওয়া হচ্ছে।
সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ
জেলা প্রশাসক আমিনুল ইসলাম আরও জানান, শীতের তীব্রতা অব্যাহত থাকলে এই কার্যক্রম আরও জোরদার করা হবে। ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

স্থানীয়রা জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তীব্র শীতে সরকারের এই সহায়তা অসহায় মানুষের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে।

01

02

Tags: ,

159
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত