1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

সিরাজগঞ্জে ট্রাফিক অভিযানে ৫৭৫টি মামলা, ৩০ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের অভিযানে ৫৭৫টি মামলার মাধ্যমে ৩০ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে, যা অফিসটির জন্য নতুন রেকর্ড। গত বছরের ডিসেম্বর মাসে ট্রাফিক আইন অমান্য করে যানবাহন চালানো এবং সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় যানবাহনের মালিক ও শ্রমিকদের কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়।

সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের পরিদর্শক মোফাকখারুল ইসলাম জানান, ডিসেম্বর মাসে রেজিস্ট্রেশন ও বৈধ কাগজপত্রবিহীন মোটরসাইকেল, বাস, ট্রাক ও অটোরিকশা এবং ট্রাফিক আইন অমান্য করে যানবাহন চালানোর অভিযোগে অনলাইনে ৫৭৫টি মামলা করা হয়। এসব মামলার বিপরীতে অনলাইনে ইউএস ক্যাশের মাধ্যমে ৩০ লাখ ২ হাজার ৫০০ টাকা রাজস্ব আদায় হয়েছে। তিনি বলেন, এর আগে সিরাজগঞ্জ ট্রাফিক অফিসে এত বেশি রাজস্ব আদায়ের রেকর্ড ছিল না।

তিনি আরও জানান, ডিসেম্বর মাসে রেজিস্ট্রেশন ছাড়া ৭২টি মোটরসাইকেল আটক করা হয়। পরে মালিকরা বিআরটিএ অফিসে জরিমানা জমা দেওয়ার পর মোটরসাইকেলগুলো ছেড়ে দেওয়া হয়। এতে প্রতিটি মোটরসাইকেল থেকে ন্যূনতম ১৫ হাজার টাকা করে রাজস্ব আদায় হয়েছে। একই কারণে সিরাজগঞ্জ সদর থানাসহ বিভিন্ন থানা হেফাজতে অন্তত ৯০টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক রয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, রেজিস্ট্রেশনবিহীন ও বেআইনিভাবে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ট্রাফিক আইনের অংশ। এ কার্যক্রমের মাধ্যমে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় সরকারের কৃতিত্ব। তিনি জানান, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত