1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের কৃতি সন্তান ও চলচ্চিত্রের বিশিষ্টজন আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
আব্দুল লতিফ বাচ্চু
187

সিরাজগঞ্জের কৃতি সন্তান ও বাংলাদেশের চলচ্চিত্রের স্বনামধন্য চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু আর নেই। আজ দুপুর ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি এখনো নির্ধারিত হয়নি। তাঁর তিন পুত্রই বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তাদের দেশে ফেরার পরই জানাজা ও দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আব্দুল লতিফ বাচ্চু দীর্ঘদিন ধরে বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলচ্চিত্র শিল্পের নানা সংকট ও সমস্যা সমাধানে তিনি সক্রিয় নেতৃত্ব দিয়েছেন। চিত্রগ্রাহক হিসেবে যেমন তিনি ছিলেন সুপরিচিত, তেমনি পরিচালক হিসেবেও তিনি দর্শকপ্রিয় একাধিক চলচ্চিত্র নির্মাণ করেছেন। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘যাদুর বাঁশী’, ‘নতুন বউ’, ‘স্বামীর ঘর’সহ বেশ কয়েকটি যৌথ প্রযোজনার চলচ্চিত্র।

চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বাচসাস পুরস্কার ও ফজলুল হক স্মৃতি পুরস্কার অর্জন করেন। পাশাপাশি তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির সঙ্গেও যুক্ত ছিলেন।

আব্দুল লতিফ বাচ্চুর মৃত্যুতে দেশের চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

01

02

Tags:

187
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত