1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা সিরাজগঞ্জে উৎসবমুখর দুর্গাপূজা: মণ্ডপে পুলিশের নজরদারি, মহাসড়কে টহল ‘সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য-ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে’ মাহমুদপুরের বিদ্যাকোষ পাঠাগারের সভাপতি মতিন সজীব, সম্পাদক নূর মোক্তার দুর্গাপূজায় বর্ণিল আলোয় সেজেছে সিরাজগঞ্জ দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর: বিদ্যুৎমন্ত্রী কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী নদীভাঙন রোধে বেশি বেশি বিন্না ঘাস রোপণের আহ্বান ডিসি’র ‘শহিদ জেহাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছিল’

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ জানুয়ারি, তফসিল প্রকাশ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি
271

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন।

সমিতির সকল সদস্যের অবগতির জন্য ২৮ ডিসেম্বর প্রকাশিত নোটিশে নির্বাচন সংক্রান্ত দিনক্ষণ ও বিস্তারিত কার্যক্রম জানানো হয়।

নির্বাচনী তফসিলটি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সেলিম স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (মধ্যাহ্ন বিরতি সহ) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের স্থান নির্ধারণ করা হয়েছে জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলা।

এই নির্বাচনে মোট ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সভাপতি ১ জন, সহ-সভাপতি ২ জন, সাধারণ সম্পাদক ১ জন, সহকারী সাধারণ সম্পাদক ১ জন, গ্রন্থাগার সম্পাদক ১ জন, সহকারী গ্রন্থাগার সম্পাদক ১ জন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ১ জন, কোষাধ্যক্ষ ১ জন, হিসাব নিরীক্ষক ১ জন, সহকারী হিসাব নিরীক্ষক ১ জন এবং কার্যনির্বাহী সদস্য ৬ জন নির্বাচিত হবেন।

তফসিল অনুযায়ী, প্রার্থীদের চাঁদা পরিশোধের শেষ তারিখ ৮ জানুয়ারি ২০২৬, মনোনয়নপত্র বিতরণ করা হবে ১১ জানুয়ারি, দাখিলের শেষ সময় ২০ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২১ জানুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ২২ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত।

প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৫ জানুয়ারি। একই দিনে ভোটার তালিকাও প্রকাশ করা হবে। ভোটগ্রহণ শেষে ওই দিনই ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

এদিকে আসন্ন এই নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জের আইনজীবী অঙ্গনে ইতোমধ্যে উৎসাহ ও আলোচনা শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

01

02

Tags:

271
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত