1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু শাহজাদপুর নাগরিক উন্নয়ন কমিটির সভায় নানা উন্নয়ন বিষয়ক আলোচনা
                   
                       

রায়গঞ্জে ৯টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৮ লাখ জরিমানা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
102

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৯টি ইটভাটায় পরিবেশগত বিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালিত হয়। রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা অভিযানের নেতৃত্ব দেন।

অভিযুক্ত ইটভাটাগুলোর মধ্যে উপজেলার শ্যামনাই এলাকার মেসার্স মুন্নি ব্রিকসকে ১ লাখ টাকা, বাসাইল এলাকার মেসার্স বাবলু ব্রিকসকে ১ লাখ ৬০ হাজার টাকা, মোজাফফরপুর এলাকার মেসার্স স্টার ব্রিকসকে ১ লাখ ২০ হাজার টাকা এবং একই এলাকার মেসার্স নবাব ব্রিকসকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া রাজাপুর এলাকার মেসার্স শিমু অরিন ব্রিকস ও কোদলাদিঘর এলাকার মেসার্স হিরো ব্রিকসকে ৩ লাখ টাকা করে, সারটিয়া এলাকার মেসার্স এইচ এস ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার টাকা, নিজুড়ী এলাকার মেসার্স আর কে বি ব্রিকসকে ৩ লাখ টাকা এবং সেনগাতী এলাকার মেসার্স তালুকদার হাইচয়েজ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা বলেন, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, পরিদর্শক শাহিন আলম ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত