1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবলের সেমিফাইনালে সিরাজগঞ্জ কামারখন্দে এনডিপির সহযোগিতায় আইন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত পিরোজপুরের জালে তিন গোল, শেষ চারের আশা জাগাল সিরাজগঞ্জ ধোপাকান্দিতে সেতুর নিচ থেকে ১ ব্যক্তির মরদেহ উদ্ধার তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে রাজবাড়ীকে হারাল সিরাজগঞ্জ যমুনা সেতুর পশ্চিম পাড়ে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচের বাম্পার ফলন সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ
                   
                       

সিরাজগঞ্জে প্রচণ্ড শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
সিরাজগঞ্জে রাতে ঠান্ডা ও সকালে কুয়াশা
310

প্রচণ্ড শীতে কাঁপছে পুরো সিরাজগঞ্জ জেলা। সিরাজগঞ্জের তাড়াশে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫ কিলোমিটার।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় এ তাপমাত্রার বিষয়টি জানিয়েছে আবহাওয়া অফিস।

তাড়াশ পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, রোববার সকাল ৬টায় ১১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়। সকাল ৯টায় ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। এটিই সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। যা ছিল চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

গত ২৬ ডিসেম্বর (শুক্রবার) দেশের ৭টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে বলে জানিয়েছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তার মধ্যেও ছিল সিরাজগঞ্জ জেলা।

তীব্র শীত ও কুয়াশায় সাধারণ মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। সকালের কুয়াশায় যানবাহন চলাচল করছে ধীরগতিতে এবং বাতাসের কারণে মানুষজন আরও বিপাকে পড়েছেন। তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার প্রভাব কমে যাচ্ছে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত