1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু শাহজাদপুর নাগরিক উন্নয়ন কমিটির সভায় নানা উন্নয়ন বিষয়ক আলোচনা
                   
                       

সিরাজগঞ্জে বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠানে উদ্যোক্তাদের সম্মাননা প্রদান

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
109

সিরাজগঞ্জ জেলার উদ্যোক্তাদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে আয়োজিত বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সফল ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় তিনি বলেন, উদ্যোক্তা সৃষ্টি ও ক্ষুদ্র শিল্পের বিকাশই স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার অন্যতম প্রধান মাধ্যম। সিরাজগঞ্জের তরুণ ও নারী উদ্যোক্তাদের পণ্য উৎপাদন ও বাজার সম্প্রসারণে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক আরও বলেন, বিসিক উদ্যোক্তা মেলার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিপণনের সুযোগ পেয়েছেন, যা তাদের আত্মবিশ্বাস ও ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার ও জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরিতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

সমাপনী অনুষ্ঠানে বিসিকের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, উদ্যোক্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত