1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে আইটি সিটি ও জুতা শিল্পে বিনিয়োগ সম্ভাবনা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
217

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে আইটি সিটি, ডাটা সেন্টার ও জুতা শিল্পে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেড (SEZL)-এর কর্পোরেট কার্যালয়ে ১৮ ডিসেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উদীয়মান দুটি খাতে—এসইজেড আইটি সিটি (ডাটা সেন্টার ও সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং সুবিধাসহ) এবং জুতা উৎপাদন শিল্পে সম্ভাব্য কৌশলগত বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে অংশ নেন অস্ট্রেলিয়া প্রবাসী উদ্যোক্তা ও গ্রাইপাসগ্রুপের প্রতিষ্ঠাতা ও পরিচালক নজমুল হাসান, ট্রেন্ট শুজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ফারহাদ খান, ফার্মাসিউটিক্যাল টেকনিক্যাল ও জিএমপি কনসালট্যান্ট মো. আবদুল্লাহ আল মাহমুদ এবং ফাইন্যান্সিয়াল কনসালট্যান্ট তৌফিকুর রহমান। সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডের পক্ষে বৈঠকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক শেখ মনোয়ার হোসেন এবং প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের।

বৈঠকে শেখ মনোয়ার হোসেন সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডের সামগ্রিক কার্যক্রম, অবকাঠামো সুবিধা এবং বিডা ও বেজা কর্তৃপক্ষের আওতায় বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা তুলে ধরেন। একই সঙ্গে এসইজেড আইটি সিটির একটি সংক্ষিপ্ত উপস্থাপনাও করা হয়, যেখানে আধুনিক প্রযুক্তিনির্ভর শিল্প স্থাপনের সম্ভাবনা ব্যাখ্যা করা হয়।

আলোচনা শেষে গ্রাইপাসগ্রুপের প্রতিষ্ঠাতা নজমুল হাসান এবং ট্রেন্ট শুজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ফারহাদ খান নিকট ভবিষ্যতে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠক সিরাজগঞ্জ ইকোনমিক জোনে প্রযুক্তি ও উৎপাদনভিত্তিক শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে কাজ করবে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত