1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

সিরাজগঞ্জের পৌর শিশু পার্কে চলছে আনন্দ মেলা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জ পৌর শিশু পার্কে শুরু হয়েছে আনন্দ মেলা ২০২৫। পৌর শিশু পার্ক কর্তৃপক্ষের আয়োজনে এ মেলায় ৩০ টাকার টিকিটে পার্ক ও মেলা ঘুরে দেখা যাচ্ছে।

নদীর পাড়ে অবস্থিত পার্কটিতে প্রতিদিন শিশু ও বড়দের উপস্থিতিতে জমে উঠছে মেলা। মেলায় রয়েছে নানা ধরনের রাইড, খেলনা, খাবার ও কেনাকাটার স্টল।

পৌর শিশু পার্ক কর্তৃপক্ষ জানায়, এবারের মেলায় ছোটদের জন্য ট্রেন, নাগরদোলা, বাউন্সি ক্যাসেলসহ রয়েছে প্রায় এক ডজনেরও বেশি রাইড। এছাড়াও রয়েছে শিশুদের প্রিয় খেলনা, পোশাক, খাবার ও হস্তশিল্প পণ্যের অর্ধশতাধিক স্টল।

বিনোদনের পাশাপাশি পার্কের প্রাকৃতিক পরিবেশ ও নদীর পাড়ের দৃষ্টিনন্দন দৃশ্য মেলাকে করে তুলেছে আরও আকর্ষণীয়।

স্থানীয় দর্শনার্থীরা জানান, শহরের মাঝে এমন একটি কম খরচে পরিবার নিয়ে ঘুরে আসার উপযুক্ত স্থান খুব প্রয়োজন ছিল। শিশুরা যেমন খেলাধুলায় আনন্দ পাচ্ছে, তেমনি বড়রাও সময় কাটাতে পারছেন মনোরম পরিবেশে।

সাধারণ মানুষ পরিবার-পরিজন নিয়ে প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলায় আসছেন। আয়োজকরা জানিয়েছেন, পুরো মাসব্যাপী মেলা চলবে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত