1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
219

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ বিষয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে তারা।

৭ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টায় সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ের গোলচত্বরে দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে ডিপিপি অনুমোদনের বিষয়ে আশ্বাস না পেলে তারা ঢাকার সাথে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করার কর্মসূচিতে যাবেন।

এর আগে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অর্ধদিবস প্রশাসনিক কর্মবিরতি পালন করেন এবং ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থান নেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, প্রতিষ্ঠার নয় বছর পার হলেও মাত্র ৫১৯ কোটি ১৫ লাখ টাকার ডিপিপি এখনো অনুমোদন পায়নি। সব ধরনের শর্ত পূরণ এবং প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন করার পরও কেন এই অনুমোদন বিলম্বিত হচ্ছে, তা নিয়ে সংশ্লিষ্টরা বিস্ময় ও হতাশা প্রকাশ করছেন।

গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচিও বয়কট করা হয় ডিপিপির দাবিতে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা একযোগে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

ডিপিপি অনুমোদনের বিষয়টি নিয়ে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন মহলে ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে।

01

02

Tags:

219
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত