1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ সরকারি কলেজের অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার, খুললো প্রধান ফটক জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবলের চূড়ান্ত পর্বে সিরাজগঞ্জ, প্রথম প্রতিপক্ষ মৌলভীবাজার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল ইসলাম সিরাজগঞ্জের সন্তান রবিন খুদার নেতৃত্বে ভারতে ৩০ বিলিয়ন ডলারের ডেটা সেন্টার প্রকল্প শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার কম্বোডিয়ায় পিপিএসইজেডের সিইওর সঙ্গে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিচালকের বৈঠক ধান মাড়াই মেশিনে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল কৃষকের যানজট কাটিয়ে স্বাভাবিক হয়েছে সিরাজগঞ্জ-যমুনা সেতু মহাসড়ক সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮৯ হাজার টাকা জরিমানা
                   
                       

কামারখন্দে শিয়ালের কামড়ে আহত ১৬ জন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১১ মে, ২০২৬
75

কামারখন্দে শিয়ালের কামড়ে অন্তত ১৬ জন আহত হয়েছেন। এছাড়া, কামড় দিয়েছে ২০টি গরুকে। আহতদের মধ্যে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

রবিবার (১০ মে) সকালে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আরিফুল ইসলাম এ তথ্য জানান।

এরআগে, শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার রসুলপুর গ্রামের ফসলি মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে গ্রামের পাশের ফসলি মাঠে তিনটি শিয়াল হঠাৎ লোকজন ও গবাদিপশুর ওপর আক্রমণ করে। এ সময় গরু বাঁচাতে গিয়ে গ্রামবাসীরা শিয়ালের আক্রমণের শিকার হন। পরে স্থানীয় লোকজন একটি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলেন। আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন।

মেডিকেল অফিসার আরিফুল ইসলাম বলেন, “আহত অবস্থায় চারজন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে তিনজনকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে ভ্যাকসিন না থাকায় একজনকে দেওয়া সম্ভব হয়নি।”

স্থানীয় ইউপি সদস্য রইস উদ্দিন জানান, শিয়ালের কামড়ে তাঁর একটি গাভী, নজরুল ইসলামের একটি, নাসির উদ্দিনের তিনটি, শাহাদাত হোসেনের একটি ও মফিজ উদ্দিনের একটি গরুসহ মোট ২০টি গরু শিয়ালের কামড়ে আহত হয়েছে।

তিনি আরো জানান, গবাদিপশু রক্ষা করতে গিয়ে রসুলপুর গ্রামের নজরুল, জিন্নাহ, জামেলা এবং মাদ্রাসাছাত্র মিহিরসহ অন্তত ১৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সাত বছর বয়সী মিহির গুরুতর অবস্থা হয়েছে।

এ বিষয়ে কামারখন্দ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম বলেন, “কয়েকটি গরু শিয়ালের কামড়ে আক্রান্তের খবর পেয়েছি। একজন খামারি ফোনে পরামর্শ চেয়েছিলেন। তাঁকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। আজ সকালে ঘটনাস্থলে প্রাণিসম্পদ বিভাগের ডাক্তারকে পাঠানো হয়েছে।”

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত