1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা সারাদেশের নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম-জাল সনদ তালিকায় সিরাজগঞ্জের ২০ শিক্ষা প্রতিষ্ঠান বাংলা একাডেমি পুরস্কার গ্রহণের ঘোষণা মোহন রায়হানের, অর্থ দেবেন সাংস্কৃতিক কল্যাণে উল্লাপাড়ায় ইভটিজিংয়ে বাধা, দুই গ্রামের সংঘর্ষে নিহত ১ চলনবিলের উর্বরতায় সরিষায় টানা শীর্ষে সিরাজগঞ্জ যমুনার তীর রক্ষায় চৌহালীতে মানববন্ধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানালো সিরাজগঞ্জের কমিউনিটি হেলথ কর্মীরা সিরাজগঞ্জে বাবা লোকনাথ ব্রহ্মচারীর বার্ষিক পাদুকা উৎসব অনুষ্ঠিত সিরাজগঞ্জে সিএনজি স্টেশন নিয়ে ট্রাক শ্রমিক ও চালকদের সংঘর্ষ, কয়েকজন আহত
                   
                       

উল্লাপাড়ায় আচরণবিধি লঙ্ঘন, জামায়াত-বিএনপির দুইজনকে জরিমানা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত ও বিএনপির দুই সমর্থককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ৭ (খ) লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামীর হাটিকুমরুল ইউনিয়ন সেক্রেটারি মো. মজদার হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিধি ১৩ (খ) ভঙ্গের দায়ে বিএনপির হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মেহেদী হাসানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে বিভিন্ন স্থানে সাঁটানো রঙিন পোস্টার ও ব্যানার অপসারণ করা হয় বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও আইনানুগ রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত