1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জের নারী মাদক ব্যবসায়ী রাজশাহীতে গ্রেপ্তার

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
145

রাজশাহী মহানগরীতে র‍্যাবের বিশেষ অভিযানে আন্তঃজেলা মাদকচক্রের সঙ্গে জড়িত সিরাজগঞ্জের এক নারীসহ দুইজন গ্রেপ্তার হয়েছে। তাদের কাছ থেকে প্রায় ৬৪ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজশাহীর বোয়ালিয়া থানার শিরোইল রেলওয়ে মার্কেট এলাকায় র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি দল এ অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার রেলকলোনি এলাকার মৃত লিয়াকত আলীর স্ত্রী জাহানারা বেগম (৫০) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আসারুল ওরফে রনি (২১)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসারুলের কাছ থেকে একটি নষ্ট প্রিন্টারের বক্স উদ্ধার করা হয়, যার ভেতরে প্রিন্টারের টোনারের মধ্যে অভিনব কায়দায় লুকানো ৬৪০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহানারা বেগম স্বীকার করেছেন, তিনি সিরাজগঞ্জের বাসিন্দা হলেও রাজশাহীতে নিয়মিত এসে অজ্ঞাত স্থান থেকে হেরোইন সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। তার সহযোগী আসারুল সীমান্তবর্তী এলাকা থেকে সহজে হেরোইন এনে তা বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করতেন।

উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৪ লাখ টাকা। ঘটনাস্থল থেকে একটি প্রিন্টার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজশাহীর বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে। সংস্থাটি জানায়, দেশে মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

01

02

Tags: , , , , , ,

145
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত