সিরাজগঞ্জে স্কুল ক্রিকেটারদের বয়সভিত্তিক বাছাই ও টুর্নামেন্টের প্রস্তুতি
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
সিরাজগঞ্জে স্কুল ক্রিকেটারদের বয়সভিত্তিক বাছাই ও টুর্নামেন্টের প্রস্তুতি
স্কুল পর্যায়ের প্রতিভাবান ক্রিকেটারদের জন্য আশাব্যঞ্জক উদ্যোগ নিয়েছে ক্রীড়া সংশ্লিষ্টরা। সিরাজগঞ্জের স্কুল ক্রিকেটারদের অংশগ্রহণে শিগগিরই আয়োজন করা হচ্ছে বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করে ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। সিরাজগঞ্জ জেলার হেড কোচ ও বিসিবির কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় সিরাজগঞ্জ স্টেডিয়ামে একদিনের রেজিস্ট্রেশন কার্যক্রম অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রেশনের সময় খেলোয়াড়দের সঙ্গে জার্সির সাইজ, স্কুলের প্রত্যয়নপত্র এবং পাসপোর্ট সাইজ ছবি আনতে হবে। বয়সভিত্তিক বা এজ লেভেলের সকল আগ্রহী খেলোয়াড়কে নির্ধারিত সময়েই উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। টুর্নামেন্টে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা নির্দিষ্ট বয়সভিত্তিক বিভাগে অংশগ্রহণের সুযোগ পাবেন। ফলে সমবয়সী খেলোয়াড়দের মধ্যে ন্যায্য ও মানসম্মত প্রতিযোগিতা নিশ্চিত হবে এবং খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করা সহজ হবে। ভালো খেলোয়াড়দের জন্য জেলা এজ লেভেল ও পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে। উদ্যোক্তাদের মতে, এই বয়সভিত্তিক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সিরাজগঞ্জের তরুণ ক্রিকেটারদের জন্য একটি সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ। এর মাধ্যমে নতুন প্রতিভা উঠে আসবে এবং ভবিষ্যতে দেশের ক্রিকেটে অবদান রাখার মতো খেলোয়াড় তৈরি হবে বলে তারা আশাবাদী।
314
স্কুল পর্যায়ের প্রতিভাবান ক্রিকেটারদের জন্য আশাব্যঞ্জক উদ্যোগ নিয়েছে ক্রীড়া সংশ্লিষ্টরা। সিরাজগঞ্জের স্কুল ক্রিকেটারদের অংশগ্রহণে শিগগিরই আয়োজন করা হচ্ছে বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করে ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।
সিরাজগঞ্জ জেলার হেড কোচ ও বিসিবির কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় সিরাজগঞ্জ স্টেডিয়ামে একদিনের রেজিস্ট্রেশন কার্যক্রম অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রেশনের সময় খেলোয়াড়দের সঙ্গে জার্সির সাইজ, স্কুলের প্রত্যয়নপত্র এবং পাসপোর্ট সাইজ ছবি আনতে হবে। বয়সভিত্তিক বা এজ লেভেলের সকল আগ্রহী খেলোয়াড়কে নির্ধারিত সময়েই উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
টুর্নামেন্টে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা নির্দিষ্ট বয়সভিত্তিক বিভাগে অংশগ্রহণের সুযোগ পাবেন। ফলে সমবয়সী খেলোয়াড়দের মধ্যে ন্যায্য ও মানসম্মত প্রতিযোগিতা নিশ্চিত হবে এবং খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করা সহজ হবে। ভালো খেলোয়াড়দের জন্য জেলা এজ লেভেল ও পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে।
উদ্যোক্তাদের মতে, এই বয়সভিত্তিক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সিরাজগঞ্জের তরুণ ক্রিকেটারদের জন্য একটি সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ। এর মাধ্যমে নতুন প্রতিভা উঠে আসবে এবং ভবিষ্যতে দেশের ক্রিকেটে অবদান রাখার মতো খেলোয়াড় তৈরি হবে বলে তারা আশাবাদী।