1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে অ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলের উদ্বোধন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
212

সিরাজগঞ্জে অ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা দল।

রোববার বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।

তারুণ্যের উৎসব উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় সিরাজগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এবং জেলা ক্রীড়া অফিসার নুরে এলাহী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও সিরাজগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান হিলটন। অতিথিরা তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করে বলেন, এমন প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ জাতীয় দলের জন্য প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে এবং জেলার ক্রীড়া অঙ্গন আরও সমৃদ্ধ হবে।

উদ্বোধনী ম্যাচ ঘিরে স্টেডিয়ামে দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল এবং উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন ক্রীড়াপ্রেমীরা।

01

02

Tags: ,

212
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত