1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
সিরাজগঞ্জে লালন স্মরণ উৎসব পালিত
                   
                       

সিরাজগঞ্জে লালন স্মরণ উৎসব পালিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
লালন স্মরণ উৎসব
158

বাউল সম্রাট লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় লালন স্মরণ উৎসব পালিত হয়েছে।

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ লালন সংসদ এ উৎসবের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

বিশেষ অতিথি ছিলেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারেক রেজা, বিশেষ অতিথি ছিলেন, সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ড. মো. ফারুকুর রহমান ফয়সাল, প্রধান আলোচক ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক লায়লা ফেরদৌস হিমেল, বক্তব্য রাখেন, আরচেসের পরিচালক আবিদা সুলতানা, প্রসূন থিয়েটারের সভাপতি মাহবুব এ খোদা টুটুল, সিরাজগঞ্জ লালন সংসদের সাধারণ সম্পাদক আনান বাউল, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আলম শাহীন, সদস্য হেলাল সাধু প্রমুখ।

এতে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহীন। উদ্বোধনী পর্ব শেষে সিরাজগঞ্জসহ দেশের খ্যাতিমান বাউল শিল্পী ও লালনগীতি শিল্পী সঙ্গীত পরিবেশন করেন।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত