1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল? সিরাজগঞ্জের এএসপিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর গ্যাস সিলিন্ডার ও বেকারি পণ্যে অনিয়ম, সিরাজগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কাজীপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের নিয়ে সুরক্ষা সচেতনতা সভা উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সেবা মুক্ত স্কাউট গ্রুপের ৮ম চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
228

সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে ৮ম চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই ক্যাম্পে ১৮২ জন রোগীকে চোখের ছানি অপারেশন ও লেন্স স্থাপনের জন্য বাছাই করা হয়। এছাড়া প্রায় তিনশো রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

বিএনএসবি বেইজ চক্ষু হাসপাতাল সিরাজগঞ্জের ব্যবস্থাপনায় এবং যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা এএম ফস্টার কেয়ারের আর্থিক সহযোগিতায় এই ক্যাম্পে সহস্রাধিক রোগী চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন।

বিনামূল্যে চক্ষু ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি এম. এম কামরুল হাসান (পিআরএস)৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষু ক্যাম্পের শুভ উদ্বোধন করেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম।
চক্ষু সেবা ক্যাম্প
ক্যাম্পের আয়োজকরা জানান, প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের কাছে চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি বছর নিয়মিতভাবে এ ধরনের ক্যাম্প আয়োজনের ফলে বহু মানুষ নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছেন।

ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন সেবামুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক রফিকুল ইসলাম শামীম, আসলাম হোসেন, এএম ফস্টার কেয়ার ঢাকা অফিসের ম্যানেজার আব্দুল লতিফ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

চিকিৎসক ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় সম্পন্ন এই চক্ষু ক্যাম্পে স্থানীয় মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সেবা মুক্ত স্কাউট গ্রুপ সমাজসেবামূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
চক্ষু সেবা ক্যাম্প

01

02

Tags: ,

228
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত