1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা সারাদেশের নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম-জাল সনদ তালিকায় সিরাজগঞ্জের ২০ শিক্ষা প্রতিষ্ঠান বাংলা একাডেমি পুরস্কার গ্রহণের ঘোষণা মোহন রায়হানের, অর্থ দেবেন সাংস্কৃতিক কল্যাণে উল্লাপাড়ায় ইভটিজিংয়ে বাধা, দুই গ্রামের সংঘর্ষে নিহত ১ চলনবিলের উর্বরতায় সরিষায় টানা শীর্ষে সিরাজগঞ্জ যমুনার তীর রক্ষায় চৌহালীতে মানববন্ধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানালো সিরাজগঞ্জের কমিউনিটি হেলথ কর্মীরা সিরাজগঞ্জে বাবা লোকনাথ ব্রহ্মচারীর বার্ষিক পাদুকা উৎসব অনুষ্ঠিত সিরাজগঞ্জে সিএনজি স্টেশন নিয়ে ট্রাক শ্রমিক ও চালকদের সংঘর্ষ, কয়েকজন আহত
                   
                       

শাহজাদপুরে অটোভ্যান দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোভ্যান উল্টে সাবেক সেনা সদস্য ও মুক্তিযোদ্ধা মো. চাঁদ মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগার চর গ্রামে শাহজাদপুর–এনায়েতপুর সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, লোহার পাইপ বোঝাই একটি ইঞ্জিনচালিত করিমন গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোভ্যানটি উল্টে যায়। এতে ভ্যানে থাকা যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। এ সময় লোহার পাইপের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন মো. চাঁদ মিয়া। মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মো. চাঁদ মিয়া শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতিডাঙ্গা নতুনপাড়া গ্রামের মৃত বানিজ উদ্দিন সরকারের ছেলে। তিনি একজন সাবেক সেনা সদস্য ও মুক্তিযোদ্ধা ছিলেন।

নিহতের খালাতো ভাই আহসান হাবিব জানান, চাঁদ মিয়া তার সঙ্গে অটোভ্যানে করে চাচার সঙ্গে দেখা করতে শাহজাদপুর যাচ্ছিলেন। পথে দরগার চর এলাকায় পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে।

আহত অটোভ্যানচালক ও অপর যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেছেন। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত