1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে ডাকাতির আলোচিত ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
সিরাজগঞ্জে ডাকাতির আলোচিত ঘটনায় ৫ ডাকাত
129

সিরাজগঞ্জে জামায়াত নেতার ছেলের বুকে অস্ত্র ঠেকিয়ে ডাকাতির আলোচিত ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হলেও বাকি মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। পাশাপাশি পৃথক আরেকটি ঘটনায় অটোরিকশা চুরির অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করে চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সদর থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ।

পুলিশ জানায়, গত ২৫ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামে জামায়াত নেতা মো. জাকারিয়া সরকারের বাড়িতে পুলিশ পরিচয়ে ৭–৮ জন ডাকাত প্রবেশ করে। পরে তারা নিজেদের সর্বহারা দলের সদস্য পরিচয় দিয়ে জাকারিয়া সরকারের ছেলে জামিল সরকারের বুকে পিস্তল ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও ছয়টি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার উল্লাপাড়ার সলঙ্গা এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন সলঙ্গা থানার বাসুদেবকোল গ্রামের মো. আলিম (ছদ্মনাম) (১৭) এবং একই গ্রামের রহিজ উদ্দিন মণ্ডলের ছেলে মো. মিলন হোসেন (২০)। তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া একই মামলায় জড়িত আরও তিনজনকে বগুড়ায় গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে, ২৮ জানুয়ারি সদর উপজেলার শিয়ালকোল এলাকায় একটি অটোরিকশা চুরির ঘটনায় নাটোরের সিংড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং অপরাধচক্রগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

01

02

Tags: ,

129
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত