1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

ভুইয়াগাঁতীর আলোচিত মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে আলোচনা সভা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
172

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়কে ঘনঘন দুর্ঘটনা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সাসেক প্রকল্প-২ এর উপ-প্রকল্প ব্যবস্থাপক সরফরাজ হোসাইন, ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের প্রকল্প পরিচালক রেজাউল করিম, ভুইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম নেজামুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও স্থানীয় সাংবাদিকরা।

বক্তারা বলেন, ওই এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এজন্য পাশের রাস্তা খুলে দেওয়া, সড়কের গাছ অপসারণ এবং রোড ডিভাইডার নির্মাণের আশ্বাস দেওয়া হয়।

সভায় সওজ বিভাগ, পল্লী বিদ্যুৎ অফিস, ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে স্থানীয় বিএনপি নেতা আসাদ আলী সরকার ওই এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া গত কয়েক মাসে একই স্থানে প্রায় ২০ জন নারী-পুরুষ প্রাণ হারিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

01

02

Tags: ,

172
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত