1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা সারাদেশের নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম-জাল সনদ তালিকায় সিরাজগঞ্জের ২০ শিক্ষা প্রতিষ্ঠান বাংলা একাডেমি পুরস্কার গ্রহণের ঘোষণা মোহন রায়হানের, অর্থ দেবেন সাংস্কৃতিক কল্যাণে উল্লাপাড়ায় ইভটিজিংয়ে বাধা, দুই গ্রামের সংঘর্ষে নিহত ১ চলনবিলের উর্বরতায় সরিষায় টানা শীর্ষে সিরাজগঞ্জ যমুনার তীর রক্ষায় চৌহালীতে মানববন্ধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানালো সিরাজগঞ্জের কমিউনিটি হেলথ কর্মীরা সিরাজগঞ্জে বাবা লোকনাথ ব্রহ্মচারীর বার্ষিক পাদুকা উৎসব অনুষ্ঠিত সিরাজগঞ্জে সিএনজি স্টেশন নিয়ে ট্রাক শ্রমিক ও চালকদের সংঘর্ষ, কয়েকজন আহত
                   
                       

সিরাজগঞ্জের ছয় থানার পুলিশ সদস্যদের মার্শাল আর্ট প্রশিক্ষণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
81

পুলিশ সদস্যদের দক্ষতা ও আত্মরক্ষার সক্ষমতা বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। তার নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জেলার উল্লাপাড়া মডেল, শাহজাদপুর, তাড়াশ, সলঙ্গা, কামারখন্দ ও চৌহালী থানায় কর্মরত পুলিশ সদস্যদের জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণের আয়োজন করা হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পুলিশ সদস্যদের দ্রুত ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা। প্রশিক্ষণে আত্মরক্ষার কৌশলের পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক দৃঢ়তা এবং পেশাগত আত্মবিশ্বাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহকারী প্রশিক্ষক (তায়কন্ডো) এর তত্ত্বাবধানে মার্শাল আর্ট প্রশিক্ষণ পরিচালিত হয়। এতে সংশ্লিষ্ট থানাগুলোর অফিসার ও ফোর্স সদস্যরা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, এই প্রশিক্ষণ কার্যক্রম পর্যায়ক্রমে সিরাজগঞ্জ জেলার সকল থানা ও অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের জন্য সম্প্রসারিত করা হবে, যাতে মাঠপর্যায়ে দায়িত্ব পালন আরও কার্যকর ও নিরাপদ করা যায়।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত