1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
এমপি আয়নুলের গাড়িতে হামলার প্রধান আসামি গ্রেফতার যমুনা সেতুর টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা

সিরাজগঞ্জের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
সরকারি লোগো

সিরাজগঞ্জসহ দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাসা ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ১ হাজার টাকার পরিবর্তে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছে সরকার। সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা এতে স্বস্তি প্রকাশ করেছেন।

গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোছা. শরীফুন্নেসা স্বাক্ষরিত পরিপত্রে এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়। পরিপত্রটি রোববার (৫ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, “বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে ১ হাজার টাকা হতে বৃদ্ধি করে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হলো।”

শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, এ ভাতা প্রদানের ক্ষেত্রে সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোনো অনিয়ম ধরা পড়লে বিল পরিশোধকারী কর্তৃপক্ষই দায়ী থাকবেন।

সিরাজগঞ্জ জেলা শিক্ষক সমিতির একাধিক সদস্য জানান, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই ভাতা বৃদ্ধি সামান্য হলেও স্বস্তি এনে দিয়েছে। তারা আরও বলেন, শিক্ষকদের অন্যান্য ভাতা যেমন চিকিৎসা ও পরিবহন ভাতাও যুগোপযোগী হারে বৃদ্ধির দাবি জানানো হবে।

অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রশাসনিক মন্ত্রণালয় থেকে জিও জারির তারিখ হতে নতুন ভাতা কার্যকর হবে এবং জিও’র চার কপি অর্থ বিভাগে পাঠাতে হবে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত