1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে হবে ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতা, ১৫ লাখের শিক্ষাবৃত্তি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
সিরাজগঞ্জে হবে ‘মার্কস অলরাউন্ডার’
277

দেশের শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ ও আত্মপ্রকাশের সুযোগ করে দিতে শুরু হয়েছে দেশের অন্যতম বড় আয়োজন ‘মার্কস অলরাউন্ডার’। “দেখাও যত প্রতিভা তোমার” স্লোগানে এবারের প্রতিযোগিতা ইতিমধ্যে সাড়া ফেলেছে সারাদেশে। সিরাজগঞ্জের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে এই প্রতিযোগিতায়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, তিন ধাপে—আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। দেশের ১০০টি স্থানে আঞ্চলিক পর্বের অংশ হিসেবে আগামী শনিবার (১৮ অক্টোবর) সিরাজগঞ্জে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার আঞ্চলিক রাউন্ড।

ভেন্যু: ভিক্টোরিয়া হাইস্কুল, সিরাজগঞ্জ সদর
সময়: শনিবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু
অংশগ্রহণকারী এলাকা: সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীরা

প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তিনটি গ্রুপে প্রতিযোগিতা হবে। প্লে থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত জুনিয়র স্কুল বিভাগে গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি ও গল্প বলা; ৫ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত মিডল স্কুল বিভাগে গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা; এবং ৯ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত হাইস্কুল ও কলেজ বিভাগে গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জাতীয় পর্যায়ের তিন গ্রুপের সেরা তিন অলরাউন্ডার প্রত্যেকে পাবেন ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের জন্য থাকছে মোট ১ কোটি টাকার বেশি উপহার ও শিক্ষাবৃত্তি। গ্র্যান্ড ফিনালেতে তিনটি গ্রুপের প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ যথাক্রমে ৫ লাখ ও ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি পাবেন।

আয়োজকেরা জানান, মার্কস অলরাউন্ডার শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং বাংলাদেশের শিশু-কিশোরদের প্রতিভা, মেধা, সংস্কৃতি ও আত্মবিশ্বাস বিকাশের একটি বড় প্ল্যাটফর্ম। আঞ্চলিক পর্যায় থেকে জাতীয় পর্ব পর্যন্ত এই আয়োজনটি অংশগ্রহণকারীদের জন্য শেখা, আত্মআবিষ্কার ও আত্মপ্রকাশের অনন্য সুযোগ তৈরি করছে।

বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন www.marksallrounder.com অথবা যোগাযোগ করুন ০৯৬১৪৫১৬১৭১ নম্বরে (সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত)।

01

02

Tags:

277
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত