1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা সারাদেশের নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম-জাল সনদ তালিকায় সিরাজগঞ্জের ২০ শিক্ষা প্রতিষ্ঠান বাংলা একাডেমি পুরস্কার গ্রহণের ঘোষণা মোহন রায়হানের, অর্থ দেবেন সাংস্কৃতিক কল্যাণে উল্লাপাড়ায় ইভটিজিংয়ে বাধা, দুই গ্রামের সংঘর্ষে নিহত ১ চলনবিলের উর্বরতায় সরিষায় টানা শীর্ষে সিরাজগঞ্জ যমুনার তীর রক্ষায় চৌহালীতে মানববন্ধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানালো সিরাজগঞ্জের কমিউনিটি হেলথ কর্মীরা সিরাজগঞ্জে বাবা লোকনাথ ব্রহ্মচারীর বার্ষিক পাদুকা উৎসব অনুষ্ঠিত সিরাজগঞ্জে সিএনজি স্টেশন নিয়ে ট্রাক শ্রমিক ও চালকদের সংঘর্ষ, কয়েকজন আহত
                   
                       

বিসিবির সিরাজগঞ্জ কাউন্সিলর হলেন আব্দুল্লাহ আল মামুন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
আব্দুল্লাহ আল মামুন, ক্রিকেট কোচ সিরাজগঞ্জ
1440

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকায় সিরাজগঞ্জের কাউন্সিলরশিপও অনুমোদন দেওয়া হয়েছে। সিরাজগঞ্জের কাউন্সিলর হয়েছেন জেলার সাবেক ক্রিকেটার এবং বর্তমান কোচ আব্দুল্লাহ আল মামুন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ১৯১ জন কাউন্সিলর নিয়ে এই তালিকা প্রকাশ করে। নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট কমিশন ভার্চুয়াল বৈঠক শেষে বিকেল ৪টা ৪০ মিনিটে বিসিবি কার্যালয়ের নোটিস বোর্ডে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। এর আগে বৃহস্পতিবার ৩৮টি অভিযোগের শুনানি সম্পন্ন হয়।

চূড়ান্ত তালিকায় ১৫টি নতুন ক্লাব অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলোকে প্রাথমিক খসড়ায় রাখা হয়নি। একইসঙ্গে পাঁচ জেলা—সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁর কাউন্সিলরশিপ অনুমোদন পায়। তবে নরসিংদীর কাউন্সিলরশিপ এবারও শূন্য রাখা হয়েছে।
বিসিবি কাউন্সিলর
সিরাজগঞ্জ ক্রিকেটপ্রেমীরা বলছেন, জেলা থেকে ভোটাধিকার নিশ্চিত হওয়ায় স্থানীয় ক্রিকেট উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত