1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ প্রকল্পে জমির সঠিক মূল্য দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
বগুড়া সিরাজগঞ্জ রেলপথ
207

বগুড়া থেকে শহিদ এম মনসুর আলী স্টেশন সিরাজগঞ্জ পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জমির মালিকরা অভিযোগ করেছেন, সরকার যে ক্ষতিপূরণ মূল্য নির্ধারণ করেছে তা বর্তমান বাজার মূল্যের তুলনায় অস্বাভাবিকভাবে কম।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কালিয়া চৌধুরী মৌজার জমির মালিকরা এ মানববন্ধন করেন। পরে তারা জেলা প্রশাসক মো. নজরুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জমির মালিক মুক্তিযোদ্ধা আবুল কালাম মাহমুদ, হাজী আনোয়ার হোসেন মন্ডল, আব্দুল ছালাম মন্ডল (পান্না), মুক্তিযোদ্ধা আকতার হোসেন মন্ডল, আব্দুল্লাহ আল মাহমুদ ও মাওলানা মুহাহিদুল ইসলাম প্রমুখ।

ভুক্তভোগীরা জানান, সরকার সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া চৌধুরী মৌজার জে এল নং-১৮৬ অন্তর্গত সম্পত্তি অধিগ্রহণের জন্য ৪(১), ৭(১) এবং সর্বশেষ ৮(৩) ধারায় নোটিশ প্রদান করেছে। অধিগ্রহণের জন্য একরপ্রতি বাড়ির মূল্য ১ কোটি ৩৩ লাখ ৬৪ হাজার ৩৭১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা শতাংশপ্রতি ১ লাখ ৩৩ হাজার ৬৪৩ টাকা ৭১ পয়সা।

তাদের অভিযোগ, বর্তমানে ওই এলাকার বাজার মূল্য শতাংশপ্রতি সর্বনিম্ন ৬ লাখ থেকে সর্বোচ্চ ১৬ লাখ টাকা। অথচ ২০১৯ সালে একই মৌজা থেকে জেলা কারাগারের জন্য জমি অধিগ্রহণে শতাংশপ্রতি ৪ লাখ ৬৭ হাজার ৫৮০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। ৭ বছর পর একই মৌজায় অধিগ্রহণমূল্যে এ ধরনের গড়মিল গ্রহণযোগ্য নয় বলে তারা দাবি করেন।

জমির মালিকরা আরও বলেন, সরকার ঘোষিত মূল্য বাজার মূল্যের তুলনায় অনেক কম হওয়ায় তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। প্রদত্ত ক্ষতিপূরণ দিয়ে বর্তমান বাজার দরে একই এলাকায় জমি কেনা সম্ভব নয়। তাই সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত বাজার মূল্য অনুযায়ী ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের হস্তক্ষেপ দাবি করেন তারা।

মানববন্ধনে শতাধিক জমির মালিকসহ স্থানীয় এলাকাবাসী অংশ নেন।

01

02

Tags:

207
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত