1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা সারাদেশের নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম-জাল সনদ তালিকায় সিরাজগঞ্জের ২০ শিক্ষা প্রতিষ্ঠান বাংলা একাডেমি পুরস্কার গ্রহণের ঘোষণা মোহন রায়হানের, অর্থ দেবেন সাংস্কৃতিক কল্যাণে উল্লাপাড়ায় ইভটিজিংয়ে বাধা, দুই গ্রামের সংঘর্ষে নিহত ১ চলনবিলের উর্বরতায় সরিষায় টানা শীর্ষে সিরাজগঞ্জ যমুনার তীর রক্ষায় চৌহালীতে মানববন্ধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানালো সিরাজগঞ্জের কমিউনিটি হেলথ কর্মীরা সিরাজগঞ্জে বাবা লোকনাথ ব্রহ্মচারীর বার্ষিক পাদুকা উৎসব অনুষ্ঠিত সিরাজগঞ্জে সিএনজি স্টেশন নিয়ে ট্রাক শ্রমিক ও চালকদের সংঘর্ষ, কয়েকজন আহত
                   
                       

এনায়েতপুরে উচ্ছেদ হলো হাটের জায়গা দখল করা আওয়ামী লীগের অফিস

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
101

সিরাজগঞ্জের এনায়েতপুর সরকারি (খাস) জমি দখল করে উপজেলা আওয়ামী লীগের দখলে নেওয়া কার্যালয় উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। হাটের এক একর জমি দখল করে ওই অফিস গড়ে উঠেছিল বলে জানা গেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে এনায়েতপুর কাপড়ের হাট এলাকায় অভিযান চালিয়ে এ উচ্ছেদ করা হয়। চৌহালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম খোদাদাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আওয়ামী লীগের দলীয় ওই কার্যালয়টি দীর্ঘদিন ধরে কাপড়ের হাটের খাস জমিতে নির্মাণ করা হয়েছিল। নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেটা ভেকু মেশিন দিয়ে উচ্ছেদ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, তাঁত শিল্পসমৃদ্ধ এলাকা হিসেবে শাড়ি লুঙ্গি বিক্রির জন্য ৩১ একর জমির ওপর এনায়েতপুর কাপড়ের হাট নির্মাণ করেন চারদলীয় ঐক্য জোটের তৎকালীন সংসদ সদস্য মেজর (অব.) মঞ্জুর কাদের। পরে ২০১০ সালে আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মজিদ মন্ডল হাটের এক একর জমি দখল করে অবৈধভাবে এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করেন। কিন্তু ৫ আগস্টের পর হাট ইজারাদার হাটের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জেলা প্রশাসনের নিকট একটি আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত