বিশিষ্ট ক্রীড়াবিদ ও শিল্প উদ্যোক্তা গোলাম সারোয়ার বাদশা আর নেই
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
গোলাম সারোয়ার বাদশা
বিশিষ্ট ক্রীড়াবিদ ও শিল্প উদ্যোক্তা গোলাম সারোয়ার বাদশা আর নেই
সিরাজগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট ক্রীড়াবিদ ও ফুটবলার গোলাম সারোয়ার বাদশা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে তিনি ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গোলাম সারোয়ার বাদশা ছিলেন রহমতগঞ্জ গ্রামের গর্বিত সন্তান। তিনি পঞ্চায়েত কমিটির প্রথম উপদেষ্টা, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক এবং জেলার শিল্পায়নের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় ক্রীড়াঙ্গনে তাঁর অবদান ছিল অনন্য। তার মৃত্যুতে স্থানীয় ক্রীড়া পরিবার, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। সবাই মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
107
সিরাজগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট ক্রীড়াবিদ ও ফুটবলার গোলাম সারোয়ার বাদশা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে তিনি ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গোলাম সারোয়ার বাদশা ছিলেন রহমতগঞ্জ গ্রামের গর্বিত সন্তান। তিনি পঞ্চায়েত কমিটির প্রথম উপদেষ্টা, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক এবং জেলার শিল্পায়নের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় ক্রীড়াঙ্গনে তাঁর অবদান ছিল অনন্য।
তার মৃত্যুতে স্থানীয় ক্রীড়া পরিবার, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। সবাই মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।