1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
জমি চাষের খরচ নেই, সিরাজগঞ্জে বিনা চাষে রসুনে ঝুঁকছেন কৃষক লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন স্ত্রী ও রিকশাচালক হত্যায় সিরাজগঞ্জে ৪ জনের যাবজ্জীবন সিরাজগঞ্জ ইকোনমিক জোনে কাজ করতে আগ্রহী ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট সরিষা মৌসুমে ১৭০ কোটি টাকা মধু বাণিজ্যের সম্ভাবনা সিরাজগঞ্জে শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শাহজাদপুরের ওপর দিয়ে কাশীনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি ‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’

সিরাজগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
ফ্রিল্যান্সার ট্রেনিং সিরাজগঞ্জ
294

সারাদেশের মতো সিরাজগঞ্জেও একযোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকেই জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে পরীক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। সিরাজগঞ্জ জেলায় এবার আবেদন করেছেন ১ হাজার ১৯ জন। লিখিত পরীক্ষার পর শনিবার (২৭ সেপ্টেম্বর) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা তদারকি করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও যুব উন্নয়ন অধিদপ্তরের ঢাকা এর উপপরিচালক (প্রশিক্ষণ) প্রজেষ কুমার সাহা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাধারন শাখার মুনতাহা তাসনিম মৌ, সিরাজগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শরীফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা।

প্রকল্প সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত তিন ব্যাচে দেশব্যাপী ৭২০০ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, যাদের মধ্যে ৬২ শতাংশ ইতোমধ্যে আয় ও উদ্যোক্তা কার্যক্রমে যুক্ত হয়েছেন। সিরাজগঞ্জ থেকেও পূর্বের তিন ব্যাচে ১৫০ জন অংশ নেন এবং তাদের মধ্যে ৬০ শতাংশ নিয়মিত আয় করছেন।

অক্টোবর-ডিসেম্বর ২০২৫ মেয়াদের জন্য ঘোষিত চতুর্থ ব্যাচে সারাদেশে ৩৬০০ জন প্রশিক্ষণার্থী সুযোগ পাবেন। প্রতিটি প্রশিক্ষণার্থী প্রশিক্ষণকালীন সময়ে দৈনিক ভাতা, খাবার ও প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণ পাবেন।

01

02

Tags:

294
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত