সিরাজগঞ্জ পৌরসভার উদ্যোগে এবার ঈদুল আজহার নামাজের জন্য শহরের তিনটি ঈদগাহে জামাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৮ মে) পৌরসভা কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ধরে নিয়ে শহরের কেন্দ্রীয় ঈদগাহসহ বিভিন্ন স্থানে জামাত আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সিরাজগঞ্জ পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৮টায়। এছাড়া পৌর মালসাপাড়া কবরস্থান ঈদগাহ মাঠে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে পৌর আমলাপাড়া জামে ঈদগাহ মাঠে একমাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। মুসল্লিদের সময়মতো উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের অনুরোধ জানানো হয়েছে।
84
সিরাজগঞ্জ পৌরসভার উদ্যোগে এবার ঈদুল আজহার নামাজের জন্য শহরের তিনটি ঈদগাহে জামাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৮ মে) পৌরসভা কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ধরে নিয়ে শহরের কেন্দ্রীয় ঈদগাহসহ বিভিন্ন স্থানে জামাত আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৮টায়।
এছাড়া পৌর মালসাপাড়া কবরস্থান ঈদগাহ মাঠে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
অন্যদিকে পৌর আমলাপাড়া জামে ঈদগাহ মাঠে একমাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।
পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। মুসল্লিদের সময়মতো উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের অনুরোধ জানানো হয়েছে।